এইমাত্র পাওয়া

চার দিনের রিমান্ডে পরীমনি

নিউজ ডেস্ক।।

চলচ্চিত্রের বহুল আলোচিত নায়িকা পরীমনিকে মাদকের মামলা চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢামেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে হাজির করা হয়। বনানী থানায় তার বিরুদ্ধে দায়ের করা মাদকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকালে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.