নিউজ ডেস্ক।।
মহানগরীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা/উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই তদন্তের নির্দেশনা দেয় বলে মঙ্গলবার (০৩ আগস্ট) মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে তদন্ত করে প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অপর চিঠিতে দুদককে আতিকুর রহমানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল ইনডিপেনডেন্টে প্রচারিত একটি পর্বের প্রতিবেদনে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ সামনে আসে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
