এইমাত্র পাওয়া

করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক মঙ্গলবার

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবদের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ অধিদপ্তরের মহাপরিচালকদের এ বৈঠকে আহ্বান জানানো হয়েছে।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে যোগ দিতে অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, কৃষি, শিক্ষা, পররাষ্ট্র, স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচার, প্রাথমিক ও গণশিক্ষা, জনপ্রশাসন, বাণিজ্য, দুরে্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশ মহাপরিদর্শকদের এই সভায় যোগ দিতে চিঠি দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.