কোভিড-১৯ অতিমারিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শিক্ষক-অভিভাবকদের করণীয় শীর্ষক এক ভার্চুয়াল সেমিনার গতকাল রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত এই ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় (এটুআই) এর সংযুক্ত কর্মকর্তা মোহামদ কবীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলার শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লার শিক্ষক ও টিচার্স এডুকেটর শামস উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক, মেডিসিন বিশেজ্ঞ ও ময়মনসিংহ বিভাগীয় করোনা ইউনিটের সদস্য সচিব ডা. ইমরুল হাসান রনি। আলোচক হিসেবে আরো যুক্ত ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক, মনোরোগ বিশেজ্ঞ ডা. পলাশ রায়।
ভার্চুয়াল সেমিনারে মুখ্য আলোচক বলেন করোনা অতিমারির কারণে দীর্ঘ দিন থেকে স্কুল, কলেজ বন্ধ থাকায় এবং কখন খুলবে এমন নির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিন যাচ্ছে। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কারণ শিক্ষার্থীকে সান্ত্বনা দেওয়া, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, তাকে পড়াশোনার মধ্যে রাখা, ধর্মীয় বিধিবিধানগুলো মানতে সচেতন ও সহযোগিতা করা, তার সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করা, স্কুলের সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যবস্থা করা, তাকে স্বাস্থ্য বিধি মানতে সহযোগিতা ও উদ্বুদ্ধ করা, তাকে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে না দেওয়া ইত্যাদি দায়িত্ব তাঁদেরই। মনে রাখতে হবে একজন শিশু বা কিশোর সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এ ছাড়া এ পরিস্থিতিতে সারা বছর ঘরে থাকতে গিয়ে মানসিকভাবেও একধরনের অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তাই অভিভাবকদের তার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং এগুলোর সমাধানের ব্যবস্থা করে তাকে সঠিকভা বে পরিচালিত করে যথাসম্ভব পড়াশোনার মধ্যে রাখতে হবে। আমাদের শিক্ষার্থীদের শারিরীক, মানসিক অবস্থা বিবেচনা করে তাদের প্রতি আন্তরিক হতে বলেন। শিক্ষাথীরা ঘরে বসে বিভিন্ন আসক্তিতে আক্রান্ত হয়ে পড়ছে। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন বিষয়ে পরামর্শ তুলে ধরেন। তাছাড়া এই সময়ে করোনা থেকে বেঁচে থাকার জন্য করণীয় বিষয়গুলো সুন্দর করে তুলে ধরেন। পাশাপাশি কারো করোনায় আক্রান্ত হওয়ার পার কীভাবে নিজেকে আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাওয়া যায় তা ব্যাখ্যা করে বলেন। তিনি বলেন, কারো বাড়িতে করোনায় কেউ আক্রান্ত হয়ে পড়লে তাকে বাড়ির সকলেই সাহায্য করতে হবে। সকলের সাহায্য ও নিজেরজের প্রত্যেকের সুরক্ষার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটির সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. খুরশীদ আলম তালুকদার। অনুষ্ঠানটিতে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার প্রায় একশ জন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষার্ধে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন করেন এবং আলোচকবৃন্দ তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
