এইমাত্র পাওয়া

নৌযান চলাচল শুরু, চলবে রোববার দুপুর পর্যন্ত

নিউজ ডেস্ক।।

গার্মেন্টসসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামীকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলায় এবং শিমুলিয়া-বাংলাবাজার, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.