অনলাইন ডেস্ক।।
প্রতিটা সম্পর্কের আলাদা আলাদা রং আছে।আপনি যাকে দাদা বলেন,সে আপনার দাদাই।আর যাকে দিদি বলেন সে শুধু দিদিই,সে যতই দূরসম্পর্কের হোক না কেন আপনাদের সম্পর্ক ভাই বোনেরই।আর যে আপনার বন্ধু সে শুধু বন্ধুই,তাতে সে ছেলে হোক বা মেয়ে অথবা তার সাথে আপনার যতই গলাগলি সম্পর্ক থাকুক না কেন সে আপনার বন্ধু অথবা খুব বেশি হলে সবচেয়ে প্রিয় বন্ধু।আর যাদের সাথে সোসাল মিডিয়া পরিচয় করিয়েছে তাদের সীমা ততটুকুই।তাতে যতই ইনবক্সে একে অন্যের সুখ দুঃখের কথা চালাচালিন করেন না কেন,সে আপনার স্বল্প পরিচিতই।এখন কি করছেন?দুপুরে খেয়েছেন কিনা?আপনার চোখ নাক কান খুব সুন্দর!এসব কথা বললেই তাদের প্রতি একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতি মানুষের প্রেমের টান আসে না।
হাঁটতে হাঁটতে কারো সাথে ধাক্কা লাগলে বা লাইব্রেরিতে কেউ উঁচু তাক থেকে একটা বই পেড়ে দিলেই তারা প্রেমে পড়ে ঠ্যাং ভেঙে নেন না।প্রেমের টান তার প্রতিই থাকবে যার সাথে তিনি সম্পর্কে জড়িয়েছেন,যিনি তার প্রেমিক বা প্রেমিকা অথবা যার প্রতি তার কোন বিশেষ কারন ছাড়াই টান কাজ করে।আর অল্পতেই প্রেমে পড়ে যাওয়া মানুষগুলো প্রচন্ড ইমম্যাচিউর হয়।এরা নিজেকে সমুদ্রের বা আকাশের মত বিস্তৃত করতে পারে না।এরা কুপের ব্যাঙের মত ভাসা ভাসা অনুভূতিগুলোকেই শুধু দেখতে পারে, অনুভূতির গভীরতা বোঝে না।যারা অল্পতেই সবার কাছে হড় হড় করে নিজের ব্যক্তিগত বিষয় বলে দেয় তাদের মাঝে আবিষ্কার করার মত কোন রহস্য থাকে না,চমকে দেওয়ার মত কোন যাদু থাকে না।ভরশা করা যায় না এদের উপর।কারন এরা সম্পর্কের সঠিক অর্থ বোঝে না।
আপনি যদি একটা সাদা কাগজ হয়ে থাকেন তাহলে আপনার সম্পর্কগুলো গুলো হলো এক একটা রং, কোনোটা লাল, কোনোটা নীল আর কোনটা সবুজ আবার কিছু কিছু রঙের নাম আপনি নিজেও জানে ন।এবারে ভেবে নিন,আপনি আলাদা আলাদ রং দিয়ে নিজেকে সাজাবেন নাকি সব রং এক করে কালো অন্ধকারে ডুবে থাকবেন।
লেখক
তামিমা আহমেদ জ্যোতি, দ্বাদশ শ্রেণি(বিজ্ঞান বিভাগ), কাজি আজহার আলি কলেজ, ফকিরহাট,বাগেরহাট।
তারিখঃ৩১.০৭.২১
সময়ঃ১২ টা ৫৯
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
