এইমাত্র পাওয়া

লকডাউন বাড়ানোর সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের

নিউজ ডেস্ক।।

করোনা শনাক্ত ও মৃত্যুর হার না কমায় ৫ আগস্টের পরে চলমান লকডাউন বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার সকালে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি ক্যাবিনেটে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় কী, এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আমরা চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছিলাম। তবে এ বিষয়ে এখনো সরকার সিদ্ধান্ত নেয়নি।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর ২৩ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.