নিউজ ডেস্ক।।
দেশের সকল স্কুল ও কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সকল স্কুলে মাধ্যমিক পর্যায়ে ও কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি প্রদর্শন করতে হবে।
এতে আরো বলা হয়েছে, বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও তারুণ্যের জীবন নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের হাতে স্থাপিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) থেকে এ যাবতকালে এটিই প্রথম বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক নির্মিত চলচ্চিত্র। শাপলা মিডিয়া ইতোমধ্যে সিনেমাটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করেছে। যা বিনামূল্যে দেখা যাচ্ছে।
গত ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
এ সিনেমায় কিশোর বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সেলিম খানের পুত্র নবাগত শান্ত খান। শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন সেলিম খান। ২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।
এছাড়া আরো অভিনয় করেছেন- শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
