এইমাত্র পাওয়া

করোনা টিকা নিয়েই পিএসসি’র পরীক্ষায় অংশগ্রহণ

অনলাইন  ডেস্ক।।

করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বমুখীর মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখতে প্রজ্ঞাপিত পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে বলেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া পরীক্ষার সময় টিকা গ্রহণের সার্টিফিকেট/প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুন্ন রাখার স্বার্থে পিএসসি কর্তৃক বিজ্ঞাপিত যে কোন পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ নিশ্চিতের পরামর্শ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে করোনা টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া টিকা গ্রহণের সনদ অথবা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখার পরামর্শ দেয়া হলো।

পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে সকলকে অনুরোধ করা হলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.