এইমাত্র পাওয়া

১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

নিউজ ডেস্ক।।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত। তবে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আগস্ট মাসের ১ ও ৪ তারিখ (দুই দিন) ব্যাংক বন্ধ থাকবে।

বাকি তিনদিন (২, ৩ ও ৫ আগস্ট) ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

বুধবার (২৮ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.