মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ার উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
০৪ সেপ্টেম্বর বুধবার বিদ্যালয় অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
“সমাজের সকলের সচেতনতা-ই পারে বাল্যবিবাহ রোধ করতে” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষের দলে অংশ নেয় বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং বিপক্ষের দলে অংশ নেয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা। এতে মডারেটর এর দ্বায়িত্ব পালন করেন বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো.আফাজ উদ্দিন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন মো.আব্দুল লতিফ, প্রধান শিক্ষক, মো: হাবিবুর রহমান, সদস্য, ম্যানেজিং কমিটি, এবং মো.সালাহউদ্দিন, সহকারী শিক্ষক উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতায় পক্ষের দল বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নবম শ্রেণির ছাত্র মো:জাকারিয়া।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
