এইমাত্র পাওয়া

ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশে কোভিড-১৯ অতিমারিতে শিক্ষক-শিক্ষক পরিবারের সদস্য ও সাধারণ মানুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্নার শান্তি কামনা ও অসুস্থ্যদের সুস্থ্যতার জন্য জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ কর্তৃক আজ রাত ৯টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা’র সহযোগী অধ্যাপক ও এটুআই এর সংযুক্ত কর্মকর্তা মোহামদ কবীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলার শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. খুরশীদ আলম তালুকদারের সঞ্চালনায় দোয়া মাহফিলে ময়মনসিংহ জেলার প্রায় আশি জন শিক্ষক উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আইসিটি শিক্ষক ফোরাম, ময়মনষিংহ জেলার সহ-সম্পাদক ও গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নূরুজ্জামান। দোয়ায় সারাদেশে কোভিট-১৯ অতিমারিতে শিক্ষক-শিক্ষক পরিবারের সদস্য ও সাধারণ মানুষ যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্নার শান্তি কামনা ও অসুস্থ্যদের সুস্থ্যতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবাবে প্রার্থনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.