অনলাইন ডেস্ক।।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও মা হচ্ছেন। সম্প্রতি প্রকাশ্যে আসা কিছু ছবি ঘিরে এমন গুঞ্জনের সূচনা হয়েছে। কারণ ছবিগুলোতে তার বেবিবাম্প অনেকটাই স্পষ্ট।
সম্প্রতি ঐশ্বরিয়া, তার স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন ও তাদের একমাত্র কন্যা আরাধ্য গিয়েছিলেন দক্ষিণী তারকা এস শরৎ কুমারের বাড়িতে। সেখানে তারা একসঙ্গে নৈশভোজ সেরেছেন। শরৎ কুমারের পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন এ তারকা দম্পতি।
সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেন শরতের মেয়ে ভারালক্ষ্মী। ক্যাপশনে লেখেন, ‘গতকাল রাতে খুব প্রিয় তিনজনের সঙ্গে দারুণ সময় কাটালাম। বলি সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন এবং তাদের আদরের মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চন।’
ছবিগুলোতে দেখা যায়, কখনো হাত দিয়ে নিজের পেট আড়াল করছেন ঐশ্বরিয়া, আবার কখনো সবার পেছনে দাঁড়িয়েছেন। কিন্তু কোনোভাবেই লুকাতে পারলেন না বেবিবাম্প। এমনকি মাতৃত্বকালীন বিশ্বসুন্দরীর শরীরের ওজনও অনেকটা বেড়েছে। তাই নেটিজেনরা মনে করছেন, দ্বিতীয় সন্তান গ্রহণ করছেন অভিষেক-অ্যাশ দম্পতি।
উল্লেখ্য, ২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। এরপর তাদের প্রথম সন্তান আরাধ্যার জন্ম হয় ২০১১ সালে ১৬ নভেম্বর। গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে দীর্ঘ ১০ বছরের বিরতি দিয়ে ফের সন্তান নিচ্ছেন তারা।
এদিকে ঐশ্বরিয়া গত প্রায় তিন বছর ধরে নতুন কোনো সিনেমায় কাজ করছেন না। ২০১৮ সালে তাকে সর্বশেষ ‘ফান্নে খান’ সিনেমায় দেখা গিয়েছিল। তার হাতে কেবল ‘পন্নিয়িন সেলভান’ নামের একটি সিনেমা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
