এইমাত্র পাওয়া

৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু

 নিউজ ডেস্ক।।

আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা নেওয়া যাবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে করোনা নিয়ন্ত্রণে করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.