নিউজ ডেস্ক।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাপুর এলাকায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের নাম তাসমিন আক্তার শিখা। তিনি উপজেলার উত্তর ভূতেরদিয়া এলাকার বাসিন্দা ও ব্রাহ্মণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন তাসমিন আক্তার শিখা। পথে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
