বা‌গেরহা‌টের শেখ হেলাল উদ্দীন কলেজে বৃক্ষ রোপন কর্মসূচী

মোঃ মোজা‌হিদুর রহমান :

বা‌গেরহা‌টের ফ‌কিরহাট শেখ হেলাল উদ্দীন কলেজে ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় ১৭ জুলাই দুপু‌রে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয় । মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত বর্জপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাপক হারে তাল গাছ লাগনো কর্মসূচী এবং ফকিরহাট কৃষি দপ্তরের সহযোগিতায় কলেজে
২ একর জমিতে ফলদ বৃক্ষের বাগান করবার পরিকল্পনা হাতে নেওয়া হয়।

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি খুলনা বিভাগের সেরা বিদ্যুৎসাহী স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নবাগত নির্বাহী অফিসার সানজিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ড. মোঃ হারুনর রশিদ, ফকিরহাট উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত কলেজ গভর্নিং বডির সদস্য ও শুভদিয়া ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম, মোঃ ফারুকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন,মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল
ইসলাম, শিক্ষক প্রতিনিধি অপূর্ব লাল সাহা,প্রভাষক বিকাশ রঞ্জন বিশ্বাস, উৎপল কুমার দাস, কমলেশ চন্দ্র হালদার প্রমুখ। বৃক্ষ রোপন কর্মসূচী শেষে অতিতি বৃন্দ এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার কলেজ ক্যাম্পাস, বঙ্গবন্ধু পুষ্প কানন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরি, কলেজের
ছাঁদ বাগান, শহীদ মিনার, নির্মানাধীন প্রকল্প এবং প্রধানমন্ত্রী মহোদয়ের দপ্তরের বিশেষ বরাদ্দে কলেজের পুকুর সংস্কার কাজ পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি পূর্বেই শেখ হেলাল উদ্দীন কলেজ সম্পর্কে জানতে পেরেছি। এটি আমার দেখা একটি সেরা কলেজ।

কলেজটি এতদাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজ হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি অচীরেই দেশ সেরা কলেজে পরিনত হবে। উপজেলা নির্বাহী অফিসার দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।

 

তিনি বলেন কলেজের শহীদ মিনারের টেরাকোটার কাজ ও শহীদদের ভাস্কর্য কলেজের ভাবমূর্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভুমিকা পালন সহ সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করবেন বলে
আশাবাদ ব্যক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.