শিক্ষাবার্তা ডেস্ক:
গতকাল শুক্রবার এমপিওভুক্ত ১৩ টি শিক্ষক সংগঠনের জোট শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির শীর্ষ নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম
( বামাশিকফো) এর সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এর সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে আসন্ন ঈদুল উল- আযহায় এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা থেকে বঞ্চিত করার প্রতিবাদে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ঘোষিত ঈদের ৩য় দিন ২৩ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মোরগ কোরবানি দেয়ার কর্মসূচি আসন্ন কঠোর লকডাউন ও দেশের করোনা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জোর দাবি জানানো হয়। সভায় শতভাগ উৎসব ভাতা হতে শিক্ষকদেরকে বঞ্চিত করার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর তীব্র সমালোচনা করা হয়। নেতৃবৃন্দ শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন-কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সরকার আরোপিত কঠোর লকডাউনের কারণে দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জন্য কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোটের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম এর সভাপতি অধ্যক্ষ মোঃ মাইনুদ্দীন, জোটের উপদেষ্টা ও বাবেশিকফোর মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, জোটের উপদেষ্টা ও বাংলাদেশে শিক্ষক-কর্মচারী জাতীয়করণ মঞ্চের সভাপতি আফজালুর রশিদ যুগ্ম-আহবায়কদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, আবুল বাশার নাদিম, মহাসচিব, বাংলাদেশ শিক্ষক- কর্মচারী জাতীয়করণ মঞ্চ, রাকিবুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এমপিওভুক্ত অনলাইন শিক্ষক পরিষদ, মোঃ আলমগী হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, উপাধ্যক্ষ আবদুর রহমান, সহ-সভাপতি, বাবেশিকফো, মোঃ সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সহকারি প্রধান শিক্ষক সমিতি, মোহাম্মদ মতিউর রহমান দুলাল, যুগ্ম মহাসচিব, বাবেশিকফো , মোঃ মামুনুর রশিদ, যুগ্ম মহাসচিব, বাবেশিকফোসহ শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
