ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত (আইসিটি টুল্স সম্পর্কিত) শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণের ১০ম ব্যাচের অনলাইন প্রশিক্ষণ গতকাল সম্পন্ন হয়েছে।
১১-১৫ জুলাই ০৫দিন ব্যাপী উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল ময়মনসিংহ এর উপ-পরিচালক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের সম্মানীত সহযোগী অধ্যাপক ও এটুআই এর সংযুক্ত কর্মকর্তা মোহাম্মদ কবীর হেসেন ও ময়মনসিংহ জেলার সম্মানীত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম । উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে ১০৭ জন শিক্ষককে ভার্চুয়ালী সাটিফিকেট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষকজ জনাব মো. খুরশীদ আলম তালুকদার, জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ এর সাংগঠনিক সম্পাদক ও প্রিমিয়ার আইডিয়ার হাই স্কুল, ময়মনসিংহ এর সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ গোলাম হক, জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ এর উপদেষ্ঠা ও লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমেনা বেগম চম্পা, জেলা আইসিটি শিক্ষক ফোরাম ময়মনসিংহ এর সহ-সম্পাদক ও গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বারিকা উচ্চ বিদ্যালয়ের সিনিযর শিক্ষক জনাব মো. নূরুজ্জামান ও জেলা আইসিটি শিক্ষক ফেরামের সদস্য ও মুক্তাগাছা জংকাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব কাজী মনিরা তরফদার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
