অনলাইন ডেস্ক।।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হামিদা আলী বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মৌলিক বিষয় ছাড়া মেধা যাচাই করা যায় না। মৌলিক বিষয় ঠিক রেখেই পরে আসে ঐচ্ছিক সাবজেক্ট। বৃহস্পতিবার (১৫ জুলাই) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী বলেন, ভর্তি পরীক্ষার সময় আমরা যে পরীক্ষা নেই তখন কে কোন বিষয়ে ভালো করেছে তার ভিত্তিতেই পরবর্তী বিষয় নিরূপণ করা হয়। কে বিজ্ঞান পড়বে, কে কমার্স পড়বে, কে মানবিক বিষয়ে পড়বে সেটা নির্ধারণ করা যায়। এতে কোনো অসুবিধা হয় না। তাই আমি মনে করি, এই পরিস্থিতিতে মেধা যাচাই করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া উচিত। এতে দুর্বল-সবল ছাত্রছাত্রী বোঝা যাবে। তিনি বলেন, একটি শিশু যখন একটি ক্লাসের পড়াশোনা শেষ করে আরেকটি ক্লাসে উঠে নতুন বইয়ের গন্ধ পায় তার পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। স্ট্যান্ডার্ডও বাড়ে। যে যেই স্ট্যান্ডার্ডে আছে তাকে সেই স্ট্যান্ডার্ডে মেধা যাচাই করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া উচিত। যে ভালো ছাত্র সে তার মেধার মূল্যায়ন পাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
