বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
১। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার প্রধান একটি অংশ এদেশের কোথায় বাস করে ?
ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে খ. ভোলা,ঝালকাঠি ও পটুয়াখালীতে গ.রাজশাহী ,দিনাজপুর ও ফেনীতে
ঘ. কিশোরগঞ্জ,নবাবগঞ্জ ও বাগেরহাট
সঠিক উত্তর: ক. দক্ষিণ-পূর্বাংশের রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে।
২। রাখাইনরা কোথায় বাস করে ?
ক.সিলেট খ. কক্সবাজার
গ. বরগুনা ঘ. রাঙামাটি
সঠিক উত্তর: গ. বরগুনা।
৩। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা কোন জনগোষ্ঠীর লোক ?
ক. আরবীয় খ. মঙ্গোলিয়
গ. ভারতীয় ঘ. ককেশীয়
সঠিক উত্তর: খ. মঙ্গোলিয়।
৪। নিচের কোনটি বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভূক্ত ?
ক. রেড ইন্ডিয়ান খ. বম গ.শূদ্র ঘ. বৈশ্য
সঠিক উত্তর: খ. বম।
৫। ময়মনসিংহ অঞ্চলে নিচের কোন ক্ষুদ্র জনগোষ্ঠী বাস করে ?
ক. মণিপুরী খ. খাসি গ. কোচ ঘ. চাকমা
সঠিক উত্তর: গ. কোচ।
৬। সিলেট অঞ্চলে নিচের কোন উপজাতি বাস করে ?
ক. গারো খ.হাজং গ. মণিপুরী ঘ. মালো
সঠিক উত্তর: গ. মণিপুরী।
৭। খাসিয়া উপজাতি কোথায় বাস করে ?
ক. ময়মনসিংহ খ.সিলেট
গ. বরগুনা ঘ. চট্টগ্রাম
সঠিক উত্তর: খ.সিলেট।
৮। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে কক্সবাজার,পটুয়াখালি ও বরগুনায় কারা বসবাস করে ?
ক. মণিপুরী খ. রাখাইন
গ. খাসিয়া ঘ. চাকমা
সঠিক উত্তর: খ. রাখাইন।
৯। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা কোনটি ?
ক. মারমা খ. চাকমা
গ. খাসিয়া ঘ. মণিপুরী
সঠিক উত্তর: খ. চাকমা।
১০। বাংলাদেশে বসবাসকারী প্রধান ক্ষুদ্র জাতিসত্তা নিচের কোন জেলায় বাস করে ?
ক. কক্সবাজার খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি ঘ. সিলেট
সঠিক উত্তর: খ. বান্দরবান।
১১। নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনগোষ্ঠীর লোক ?
ক. ককেশীয় খ. মঙ্গোলিয়
গ. ইরানীয় ঘ. ভারতীয়
সঠিক উত্তর: খ. মঙ্গোলিয়।
১২। বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে ?
ক. পশ্চিমবঙ্গে খ. মিজোরামে
গ. তুর্কিস্তানে ঘ. কাবুলে
সঠিক উত্তর: খ. মিজোরামে।
১৩। অরুণাচল কোথায় অবস্থিত ?
ক. ভারতে খ. নেপালে
গ. মিয়ানমারে ঘ. শ্রীলংকায়
সঠিক উত্তর: ক. ভারতে।
১৪। চাকমাদের মুখমন্ডল কী রকম ?
ক. লম্বা খ. মুখে দাগ থাকে
গ. গোলাকার ঘ. খুব কালো
সঠিক উত্তর: গ. গোলাকার।
১৫। সূর্যবংশী বর্মণ কী ?
ক. একজন বিখ্যাত ব্যক্তির নাম
খ. একজন যোদ্ধার নাম
গ. ক্ষুদ্র জাতিসত্ত্বার নাম
ঘ. একজন বিখ্যাত দেবতা
সঠিক উত্তর: গ. ক্ষুদ্র জাতিসত্ত্বার নাম।
১৬। চাকমা সমাজের মূল অংশ কোনটি ?
ক. সমিতি খ. পরিবার গ. গ্রাম ঘ. মহল্লা
সঠিক উত্তর: খ. পরিবার।
১৭। কতগুলো চাকমা পরিবার নিয়ে কী গঠিত হয় ?
ক. আদাম খ. মৌজা গ. সমিতি ঘ. ক্লাব
সঠিক উত্তর: ক. আদাম।
১৮। পাড়ার প্রধানকে কী বলা হয় ?
ক. হেডম্যান খ. পন্ডিত
গ. চেয়ারম্যান ঘ. পাড়া গুরু
সঠিক উত্তর: ক. হেডম্যান।
১৯। কতগুলো পাড়া নিয়ে কী গঠিত হয় ?
ক. বড় পাড়া খ. মৌজা
গ. সমিতি ঘ. ক্লাব
সঠিক উত্তর: খ. মৌজা।
২০। হেডম্যানের কাজ হলো মৌজার-
ক. শান্তি-শৃঙ্খলা রক্ষা করা
খ. শিক্ষার সুযোগ নিশ্চিত করা
গ. চুরি বন্ধ করা
ঘ. নারী নির্যাতন বন্ধ করা
সঠিক উত্তর: ক. শান্তি-শৃঙ্খলা রক্ষা করা।
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
