নিউজ ডেস্ক।।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইমরুল কায়েসকে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গণ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে জন্ম নেওয়া ড. ইমরুল কায়েসের অর্ধশতাধিক গবেষণাপত্র দেশি ও বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তার অধীনে ৩০ শিক্ষার্থী এমএস ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি.এজি (সম্মান) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যলয় থেকে এমএস (উদ্যানতত্ত্ব) ডিগ্রি অর্জন করেন। চীনের নানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ফ্রুট ক্রপ জিনোমিপে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রথম ও দ্বিতীয় মেয়াদে চার বছর প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন। অধ্যাপক ড. ইমরুল কায়েস বর্তমানে বাংলাদেশ উদ্যানতত্ত্ব বিজ্ঞান সমিতির দপ্তর সম্পাদক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
