নিউজ ডেস্ক।।
করোনা পরিস্থিতি মোকাবিলায় ৪০৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে এসব চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) হিসেবে নিয়োগ দেওয়া হবে।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৫০। বয়সসীমা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে।
আগামী ১৮ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হবে আবেদন প্রক্রিয়া। ওই দিন সকাল ১০টা থেকে ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
