অনলাইন ডেস্ক।।
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটোপাস না দিয়ে রচনামূলক বা সৃজনশীল প্রশ্ন ছাড়া পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। এক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে বহু নির্বাচনী প্রশ্নে এমসিকিউ পরীক্ষা নেয়ার আহবান জানান তারা।
মঙ্গলবার অভিভাবক ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে বা শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে পারলে সরাসরি পরীক্ষা নেয়ার জন্য নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোনভাবেই অটোপাস দেয়ার ঘোষণা দেয়া যাবে না।
তিনি আরো বলেন, প্রয়োজনে বিষয় কমিয়ে, পরীক্ষার মোট নম্বর ও সময় কমিয়ে প্রতি বিষয়ের জন্য ৫০ নম্বর নির্ধারণ করে এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্ব- স্ব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিতে হবে। যেমনি ভাবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর পর সব পাবলিক পরীক্ষা তথা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়া হয়েছিল।
বিবৃতিতে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদেরকে জরুরী ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেয়ার দাবিও জানানো হয়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
