নিউজ ডেস্ক।।
ঈদ উপলক্ষ্যে ৮ দিন ((১৫-২২ জুলাই ) খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে।
এদিকে সরকারি সকল বিধিনিষেধ, স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে রাজধানীর শপিংমল ও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
