রফিকুল আলম বকুল, মেহেরপুর।।
গাংনী উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে শনিবার বিকালে জুম কনফারেন্সের মাধ্যমে গাংনী উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে জুম কনফারেন্সে
যুক্ত হলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামামান খোকন । করোনা পরিস্থিতিতে গাংনীবাসীর করোনীয় নিয়ে শিক্ষকদের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে তিনি এই কনফারেন্সের আয়োজন করেন । অনুষ্ঠানে জুম কনফারেন্স যুক্ত থেকে বিভিন্ন সুপারিশ করেন ফুলকুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, গাংনী টেকঃ এন্ড বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, শিক্ষক ও সাংবাদিক রফিকুল আলম বকুল, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
প্রধান শিক্ষকদের উদ্দ্যেশ সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, আপনারা শিক্ষক মানুষ গড়ার কারিগর । সমাজে আপনাদের একটা
গ্রহনযোগ্যতা আছে । সমাজের মানুষ আপনাদের কথা শোনেন । আপনারা এই করোনা পরিস্থিতিতে দেশের স্বার্থে, সমাজের মানুষের স্বার্থে করোনার বিস্তার রোধে পাড়া মহল্লায় কার্যকর পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশা রইল । সরকার আপনাদের পাশে আছে। আমি এই আসনের এমপি হিসেবে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সবাই আপনাদের পাশে থাকবে । আপনারা সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে সম্পৃক্ত করে পাড়ায় মহল্লায় চায়ের দোকান সহ যারা এই লকডাউন মানছে না তাদের কে বোঝান যদি তারা মানে ভাল, না মানলে উপজেলা প্রশাসনকে অথবা আমাকে জানান আমরা আইনগত কার্যকর পদক্ষেপ নেব। আপনারা যে ভাবে সমাজের মানুষ তৈরী গড়ার কারিগর হিসেবে কাজ করেন সেইভাবে দেশের এই জাতীয় দুর্যোগ মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের অংশ হিসেবে আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি । আপনারা সমাজের এই সমস্যা মোকাবেলায় সবসময় অগ্রনী ভুমিকা পালন করবেন । প্রত্যেক গ্রামে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে কমিটি করবেন যে কমিটি এই লকডাউন মানছে কিনা তা দেখাশুনা করবে ।
উপজেলায় প্রশাসন ও সরকারী কর্মকর্তাদের পাশাপাশি কিভাবে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে সম্পৃক্ত করে প্রতি গ্রামে একটা স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যমে মানুষকে সচেতন করা যায় এবং মানুষকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন সুপারিশ করা হয় । পাশাপাশি গাংনী হাসপাতালে আইসোলেসন ওয়ার্ড এবং করোনা ওয়ার্ড করার ব্যপারে কার্যকর ব্যবস্থা অতি দ্রুত নেবেন বলে তিনি জানান। করোনা রোগীরা যাতে অক্সিজেন সংকট না হয় তার জন্য কেন্দ্রীয় অক্সিজেন এর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান। সবশেষে তিনি সকলকে যার যার অবস্থান থেকে করোনা সংক্রমন নিয়ন্রনে কাজ করার আহবান জানান । মেহেরপুর জেলার সবচেয়ে বড় উপজেলা গাংনী উপজেলা ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত । প্রতিদিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এই আসনের এমপি সাহিদুজ্জামান খোকন এমপি করোনা রোগীদের জন্য সকল প্রকার সেবা নিশ্চিত করার জন্য জরুরী ভিত্তিতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে জুম কনফারেন্স এর মাধ্যমে তাদের সমস্যা ও কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় । তারই ধারাবাহিকতায় শনিবার বিকালে তিনি উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়েছিলেন । তিনি এই আসনের এমপি হিসেবে করোনা রোগী ও তাদের পরিবারের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
