এইমাত্র পাওয়া

সৌদিতে ছাত্রদের পড়াতে পারবেন নারী শিক্ষিকা

অনলাইন ডেস্ক :

এখন থেকে সৌদি আরবে ছাত্রদেরও পড়াতে পারবেন নারী শিক্ষিকারা। ইতোপূর্বে মহিলা শিক্ষিকারা শুধু মেয়েদের পাঠদান করতে পারতেন।

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, এখন থেকে মহিলা শিক্ষিকারা দেশের ১৪ হাজার ৬০টি সরকারি স্কুলে শিক্ষকতা করতে পারবেন।

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০২৩ সামনে রেখে সৌদি আরবে অনেক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। মহিলা শিক্ষিকাদের ছাত্র পড়ানোর নতুন আইন তারই একটি অংশ। ইতোমধ্যে রক্ষণশীল এই দেশটিতে মহিলাদের ড্রাইভিং, চাকরি, একা ভ্রমণ করা এবং সিনেমা হল চালু করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.