এইমাত্র পাওয়া

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠণ

শিক্ষাবার্তা ডেস্ক:
আজ সকাল ১০ ঘটিকায় কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যেদের উপস্থিতিতে এক ভার্চুয়াল মিটিং এ বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন  ঢাকা মহানগরীর অগ্রদূত বিদ্যানিকেতন হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব তালুকদার আবদুল মান্নাফ, মহাসচিব পদে  নির্বাচিত হয়েছেন মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্স এবং নির্বাহী মহাসচিব পদে নির্বাচিত হিয়েছেন জনাব অরূপ সাহা, যুগ্ম মহাসচিব পদে শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওয়েষ্ট ধানমন্ডি ইউসুফ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক  মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক পদে জনাব এম. এ কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মল্লিকা রত্না নির্বাচিত হয়েছেন ।
নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং অন্যান্য শিক্ষক সংগঠনের সাথে ঐক্য গঠন করে জাতীয়করণ আদায়ের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করেন যে, নব নর্বাচিত কমিটির নেতৃত্বে  এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের আন্দোলনে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। নবনির্বাচিত মহাসচিব মোঃ মেজবাহুল ইসলাম প্রিন্স ও নির্বাহী মহাসচিব অরূপ সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.