নিউজ ডেস্ক।।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আর সে হিসাবে বাংলাদেশে ২১ জুলাই হতে পারে ঈদ।
জানা গেছে, আরব জ্যোতির্বিদদের মতে ১০ জুলাই শনিবার ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হবে। ১৯ জুলাই হজ বা আরাফার দিন এবং ২০ জুলাই ঈদুল আজহা পালিত হবে।
মধ্যপ্রাচ্যের গলফ নিউজকে আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। মুসলমানদের বড় দুটি উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা চাঁদ দেখার ওপর নির্ভর করে।
সময়ের তারতম্যের কারণে সৌদি আরবের পরের দিন বাংলাদেশ ঈদ উদযাপন করা হয়। সে হিসাবে আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাবনা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
