এইমাত্র পাওয়া

গাংনীর করোনা পরিস্থিতি নিয়ে সাহিদুজ্জামান খোকন এমপির জুম কনফারেন্স

রফিকুল আলম বকুল, মেহেরপুর।।

গাংনী উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে আজ সকাল ১১ টায় জুম কনফারেন্সের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠন,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে যুক্ত হলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ।

অনুষ্ঠানে আরও যুক্ত থেকে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী। করোনা পরিস্থিতিতে গাংনীবাসীর করোনীয় নিয়ে তিনি এই কনফারেন্সের আয়োজন করেন ।

অনুষ্ঠানে জুম কনফারেন্স যুক্ত থেকে বিভিন্ন সুপারিশ করেন প্রধান শিক্ষক আবুল কাশেম, ডাঃ একরামুল হক, ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুমুল হক মিন্টু, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী হেলালউদ্দীন, পাসপোর্ট অধিদপ্তরের সহকারি পরিচালক শাজাহান কবীর, সাংবাদিক রাশেদ জামান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, ইউনিয়ন চেয়ারম্যান সোহেল আহম্মেদ, সাংস্কৃতিক সংগঠক গোলাম আম্বিয়া, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামাান মৃদুল, প্রধান শিক্ষক আলম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাংবাদিক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি প্রভাষক রফিকুল আলম বকুল, জেলা পরিষদ সদস্য তৌহিদ মুর্শেদ অতুল, প্রধান শিক্ষক তানজিনুর রহমান মুক্তি, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, স্বেচ্ছাসেবক মামুনুর রহমান বিজন, স্বেচ্ছাসেবক নেতা রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন‌।

সাহিদুজ্জামান খোকন এমপি বলেন, গাংনী উপজেলায় প্রশাসন ও সরকারী কর্মকর্তাদের পাশাপাশি কিভাবে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে সম্পৃক্ত করে প্রতি গ্রামে একটা স্বেচ্ছাসেবক কমিটির মাধ্যমে মানুষকে সচেতন করা যায় এবং মানুষকে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন সুপারিশ করা হয় ।

পাশাপাশি গাংনী হাসপাতালে আইসোলেসন ওয়ার্ড এবং করোনা ওয়ার্ড করার ব্যপারে কার্যকর ব্যবস্থা অতি দ্রুত নেবেন বলে তিনি জানান‌। করোনা রোগীরা যাতে অক্সিজেন সংকট না হয় তার জন্য কেন্দ্রীয় অক্সিজেন এর ব্যবস্থা করা হবে বলে তিনি জানান‌। সবশেষে তিনি সকলকে যার যার অবস্থান থেকে করোনা সংক্রমন নিয়ন্রনে কাজ করার আহবান জানান । মেহেরপুর জেলার সবচেয়ে বড় উপজেলা গাংনী উপজেলা ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ।

প্রতিদিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এই আসনের এমপি সাহিদুজ্জামান খোকন এমপি করোনা রোগীদের জন্য সকল প্রকার সেবা নিশ্চিত করার জন্য জরুরী ভিত্তিতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে নিয়ে জুম কনফারেন্স এর মাধ্যমে তাদের সমস্যা ও কিভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ।

তিনি এই আসনের এমপি হিসেবে করোনা রোগীদের জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.