এইমাত্র পাওয়া

মোদী মন্ত্রিসভায় শপথ নিলেন ৪৩ মন্ত্রী

নিউজ ডেস্ক।।

টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার রদবদল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এদের মধ্যে ৭ জন আগে প্রতিমন্ত্রী ছিলেন। তাদের পদোন্নতি হয়েছে। ৮ জন নতুন করে পূর্ণমন্ত্রী হলেন। বাকিরা একেবারে নতুন মুখ।

নতুন মন্ত্রীদের কয়েক ঘণ্টা আগে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারসহ ডজন খানেক মন্ত্রী পদত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

২০১৯ সালে নরেন্দ্র মোদী টানা দ্বিতীয়বার সরকার গঠনের পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনা হচ্ছে।

আগামী বছর বিধান সভা নির্বাচনকে সামনে রেকে মন্ত্রিসভায় উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.