এইমাত্র পাওয়া

বরিশালে রেকর্ড ৭৩.৯৪ শতাংশ করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক।।

বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। ভাঙছে একের পর এক পেছনের রেকর্ড। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ৪৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ। আর এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৫ জুলাই রাত পর্যন্ত বরিশাল বিভাগে নতুন করে ৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৬। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯ হাজার ৫৩২ জনে। এছাড়া এই সময়ে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তর সংখ্যায় গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছে ১৭৮ জন, পটুয়াখালী জেলায় ৩৬ জন, ভোলা জেলায় ১৪ জন, পিরোজপুর জেলায় ৮৪ জন, বরগুনা জেলায় ৪৩ জন এবং ঝালকাঠি জেলায় ১০৪ জন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.