নিউজ ডেস্ক।।
২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি মঙ্গলবার প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তি অনুসারে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম আগামী ৮ জুলাই অনলাইনে শুরু হবে। ১৭ আগস্ট অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনোভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিস্তারিত পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions-এ। সংবাদ বিজ্ঞপ্তি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
