স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি জুলাই মাস থেকেই রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক-৫ পাওয়া যাবে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, রাশিয়ার থেকে টিকা কেনার সবরকম প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই একটা খবর হয়ত আমরা পেতে পারি।
স্বাস্থ্যমন্ত্রীর মনে করেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা অনেকদিন কাজ করেছি। খুঁটিনাটি কিছু বিষয় ছিল, সেগুলো আমাদের ভ্যাকসিন কমিটি আলোচনা করে শেষ করেছে। এখন আমরা অপেক্ষায় আছি তারা কখন এবং কী পরিমাণ টিকা দেবে। তারা যখনই জানাবে, আমরা তখনই আমাদের প্রক্রিয়া শুরু করে দেব। আমরা তাদেরকে বলে দিয়েছি যত দ্রুত সম্ভব আমাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।’
গত ২৭ এপ্রিল রাশিয়ার টিকা স্পুটনিক-৫ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ওইদিন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান। এর আগে স্পুটনিক-৫ জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করে কোভিড-১৯ টেকনিক্যাল কমিটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
