সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি ।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিজেএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন প্রায় ২৮বছর অধ্যক্ষ হিসেবে সফলতা, সততা নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে শনিবার (০৩জুলাই,২০২১) কর্মজীবনের অবসর গ্রহণ করেন। এ যেন সিংহাসন অবরোহণ। ৩জুলাই প্রতিষ্ঠানে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সহকারী অধ্যপক ফেরদৌস হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
মোঃ আসলাম উদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাষ্টার্স শেষ করে ১৯৯৩ সালে বিজেএম ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়ে চাকুরি জীবন শুরু করেন। দীর্ঘ ২৮ বছর সময় ধরে তিনি কলেজে সুনামের সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বিজেএম ডিগ্রি কলেজ অধ্যক্ষ আসলাম উদ্দীন সাহেবের কলেজ হিসেবে পরিচিত লাভ করে।
কর্মজীবনে যেমন একজন দক্ষ প্রশাসক, শ্রেণিকক্ষে তেমনি বিজ্ঞ শিক্ষক, সামাজিক জীবনে একজন শ্রেষ্ঠ সংগঠক। তিনি কেবল একজন শিক্ষক নন, সচেতন অভিভাবক। হাজারো মানুষ ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তাঁর পরামর্শ গ্রহণ করেন। তিনি একজন দূরদর্শী পরামর্শক। একজন শিক্ষক বলছেন, এই কর্মজীবনে কত ঝড় এসেছে আমাদের উপর। কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। আমরা আজ ছায়াবৃক্ষ স্বরূপ অভিভাবককে হারাচ্ছি। তবে বিশ্বাস করি অবসরেও তাঁর সহযোগিতা পাবো। তিনি একটানা ৫বার উপজেলায় এবং ১বার জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তিনি নিয়মিত লেখালেখি করতেন।
দায়িত্ব হস্তান্তরকালে সংক্ষিপ্ত বক্তব্যে, অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীন বলেন, দীর্ঘ ২৮ বছর এ কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। আমার জীবনের একটি সুবর্ণ সময় কেটেছে এ কলেজে। আমি চেষ্টা করেছি কলেজের অবকাঠামো ও শিক্ষার মানও বৃদ্ধি করতে। এক্ষেত্রে এ অনেকে আমাকে সহযোগিতা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
