নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি পরিস্থিতিতে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
সোমবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১ জুলাই থেকে সারা দেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষিত হয়। তবে ঢাকা-লন্ডন-ঢাকা, দুবাই, মাস্কাট, দোহাসহ আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠামানা স্বাভাবিক থাকে।
এ দিকে কঠোর লকডাউন চলার সময় বিদেশগামী যাত্রীদের যানবাহন নিয়ে খুব একটা সমস্যায় পড়তে না হলেও বিশ্বের বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ফ্লাইটের যাত্রীদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যানবাহন সঙ্কটে পড়ে চরম ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিমানবন্দর ট্রান্সপোর্ট ব্যবসায়ী সংশ্লিষ্টরা জানিয়েছেন
আন্তর্জাতিক রুটের বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর খুব একটা যানবাহনের সমস্যায় পড়বেন না। কারণ সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশগামী ও বিদেশ থেকে আসা যাত্রীরা পথে তাদের পাসপোর্ট টিকিট ও ট্রাভেলিং করার বোর্ডিং কার্ড দেখিয়ে চলাচল করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
