এইমাত্র পাওয়া

একদিনে করোনায় সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক।।

দেশে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ১লা জুলাই ১৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.