এইমাত্র পাওয়া

টিকা নিতে পারছেন না ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের ঝুঁকি কাটিয়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে টিকা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অগ্রাধিকার ভিত্তিতে ৩৮ বিশ্ববিদ্যালয়ের এক লাখ তিন হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদফতরকে দিয়েছে। ইউজিসির ওই তালিকায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের নাম।

ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ছিল।
তালিকার ওপর ভিত্তি করে গত বৃহস্পতিবার থেকে সুরক্ষা ডিজিটাল প্লাটফর্মে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু তাতে নিবন্ধন করতে পারছেন না সাত কলেজের শিক্ষার্থীরা।

প্রায় ৩০ হাজারেরও বেশি আবাসিক শিক্ষার্থী থাকার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা টিকা কবে নাগাদ পাবেন এ বিষয়েও কেউ সুনির্দিষ্টভাবে তথ্য দিতে পারেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.