এইমাত্র পাওয়া

২১২১ সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক।।

কঠোর লকডাউনের কারণে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ১২১ জন সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী কঠোর লকডাউন/শাটডাউনের কারণে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজার ১২১ জন সহকারী শিক্ষক/শিক্ষিকার স্বাস্থ্য পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সুপারিশকৃত এই শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা ৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল।

এর আগে ২১ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই হাজার ১২১ জন সহকারী শিক্ষক ও শিক্ষিকা (১০ম গ্রেড) পদে প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা হবে। এক্সরে, প্রস্রাব ও চক্ষু পরীক্ষা করে রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.