শিক্ষাবার্তা ডেস্ক:
আসন্ন ঈদ-উল- আযহা হতে এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি কর্তৃক পূর্বঘোষিত জাতীয় প্রেসক্লাবের সামনে ৪ জুলাই এর দিনব্যাপী পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি সরকারি কঠোর লকডাউনের কারণে জোটের শীর্ষ নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক স্থগিত করা হলো।
লকডাউন শিথিল করা হলে নতুন তারিখ ঘোষণা করা হবে। শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি বিশ্বাস করে যে, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপহার হিসেবে আসন্ন ঈদুল আযহা হতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
আসন্ন ঈদ-উল-আযহাতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা হতে বঞ্চিত করা হলে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে সাথে নিয়ে প্রতিবাদস্বরূপ গত ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাও জাতীয় প্রেসক্লাবের সামনে উদযাপন করবে ।
শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম ( বামাশিকফো) এর সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
