এইমাত্র পাওয়া

ব্যাংক খোলা থাকবে কঠোর লকডাউনেও

অনলাইন ডেস্ক।।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন চলছে। তবে আজ পর্যন্ত লকডাউন ছিল সীমিত পরিসরে। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিন পালিত হবে সর্বাত্মক লকডাউন। তবে সরকার এটিকে কঠোর বিধিনিষেধ বলছে।
কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। কঠোর বিধি নিষেধ সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে। আজ বুধবার (৩০ জুন) এই প্রজ্ঞাপন জারি হয়েছে। তবে ব্যাংকে লেনদেনের সময়সীমা কী হবে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এটি ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। আজ বিকালের মধ্যেই বাংলাদেশ ব্যাংক কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে ব্যাংক লেনদেনের সময় চূড়ান্ত করবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কঠোর বিধিনিষেধে ব্যাংক খোলা থাকলেও লেনদেনের সময় কমতে পারে। এছাড়া একই দিনে সব ব্যাংকে সব শাখা খোলা না রেখে সীমিত পরিসরে তা খোলা রাখা হতে পারে। তবে কোন বিকল্পটি চূড়ান্ত হবে তা বিকালের মধ্যেই জানা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনার আলোকে আগামী রোববার ৪ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলবে।
ব্যাংক ক্লোজিংয়ের কারণ আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন চলছে। তবে আজ পর্যন্ত লকডাউন ছিল সীমিত পরিসরে। আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিন পালিত হবের সর্বাত্মক লকডাউন। তবে সরকার এটিকে কঠোর বিধিনিষেধ বলছে।
কঠোর বিধিনিষেধেও ব্যাংক খোলা থাকবে। কঠোর বিধি নিষেধ সংক্রান্ত মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই কথা বলা হয়েছে। আজ বুধবার (৩০ জুন) এই প্রজ্ঞাপন জারি হয়েছে।

তবে ব্যাংকে লেনদেনের সময়সীমা কী হবে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এটি ব্যাংকিং খাতের রেগুলেটর বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
আজ বিকালের মধ্যেই বাংলাদেশ ব্যাংক কঠোর বিধিনিষেধ চলাকালীন সময়ে ব্যাংক লেনদেনের সময় চূড়ান্ত করবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কঠোর বিধিনিষেধে ব্যাংক খোলা থাকলেও লেনদেনের সময় কমতে পারে। এছাড়া একই দিনে সব ব্যাংকে সব শাখা খোলা না রেখে সীমিত পরিসরে তা খোলা রাখা হতে পারে। তবে কোন বিকল্পটি চূড়ান্ত হবে তা বিকালের মধ্যেই জানা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনার আলোকে আগামী রোববার ৪ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলবে।
ব্যাংক ক্লোজিংয়ের কারণ আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। তাই কোনো ব্যাংকে লেনদেন হবে না কাল। হলিডে। তাই কোনো ব্যাংকে লেনদেন হবে না কাল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.