এইমাত্র পাওয়া

ভ্যাকসিন তৈরির কারখানা হবে গোপালগঞ্জে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে টিকা উৎপাদন সময়সাপেক্ষ হলেও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। সরকার এ বিষয়ে খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে বিশেষজ্ঞদের নিয়ে বেশ কয়েকটি সভাও হয়েছে।

দেশে ভ্যাকসিন তৈরির কারখানা স্থাপন হবে গোপালগঞ্জে সরকারি ওষুধ কারখানার পাশে অথবা সেখানে অন্য কোথাও। শনিবার বিকালে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.