এইমাত্র পাওয়া

জাককানইবি’এ নিয়োগসহ সকল পরীক্ষা স্থগিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাভূক্ত বিভিন্ন এলাকায় আগামী ১জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা শনিবার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও সান্ধ্যকালীন এমবিএ কার্যক্রমও স্থগিত থাকবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ এর কারণে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ হতে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা, নিয়োগ ও ইভিনিং এমবিএ ২৫ জুন শুক্রবার থেকে ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হলো। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চলমান থাকবে এবং এর সাথে জড়িতদের জন্য চাহিদা অনুযায়ী গাড়ি চলাচল করবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,সর্বশেষ একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ চাইলে অনলাইনে একাডেমিক পরীক্ষা গ্রহণ করতে পারবে এমন সিদ্ধান্তও গৃহীত হয়েছিলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.