এইমাত্র পাওয়া

ভালুকায় কলম এডমিন প্যানেল আয়োজিত লেখক ও পাঠক সম্মাননা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ভালুকায় মধুমাস শীর্ষক লেখা আহবানের প্রেক্ষিতে, লেখক ও পাঠক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

২৪শে জুন বৃহস্পতিবার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে সিড-স্টোর বাজার আল মদিনা শপিং কমপ্লেক্সে কলম কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন-কলম এডমিন প্যানেল।

লেখক ও পাঠক সম্মাননা প্রদান অনুষ্ঠানে গ্রুপ এডমিন আনোয়ার হোসেনের সভাপতিত্বে, আফতাব আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সফিউল্লাহ লিটন, এস এম সুজন খান, কবি লেখক মহসিন ভূইয়া, সফিউল্লাহ আনসারী, শেখ শফিক, আ ফ ম আফজাল হাসান, নয়ন নাহা, মিজানুর রহমান, বুলবুল আহম্মেদ, মুনসুর আলী, বোরহান উদ্দিন ও সরদার আলমগীর কবির।

বক্তারা বলেন সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজের বৈষম্য দুর করে একটি সুন্দর সমাজ গঠনে বিশেষ অবদান রাখা যায়।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন কলম গ্রুপ এডমিন প্যানেল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.