এইমাত্র পাওয়া

কারিগরি শিক্ষা অধিদফতরে নিয়োগের ফল প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন প্রতিষ্ঠানগুলোর রাজস্ব খাতে ১৩তম গ্রেডে দুই হাজার ১৮১ জন জনবল নিয়োগের ফল প্রকাশিত হয়েছে।

এই ফল কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। আজ মঙ্গলবার (২২ জুন) তিনি এ তথ্য জানান।

নিয়োগের সুপারিশ করা প্রার্থীদের নির্দেশনা অনুযায়ী যোগদান করতে অনুরোধ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.