মোঃ মোজাহিদুর রহমান :
সারাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। মৃত্যু ও সনাক্তের হার অন্য যে কোন সময়ের তুলনায় অনেক বেশি। সারাদেশের মধ্যে দক্ষিন খুলনাকে করোনার হটস্পট হিসেবে ইতিমধ্যে ঘোষনা করা হয়েছে। খুলনা বিভাগে মৃত্যুর হার বর্তমানে সবচেয়ে বেশি। এমনি প্যানডামিক পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রনালয়ের ব্যানবেইজ কর্তৃক বাস্তবায়নাধীন IEIMS প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত সফটওয়্যারে ডেটা এন্ট্রি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে শিক্ষা অফিসে যাবতীয় কাগজপত্র চলে এসেছে।
খুঁজ নিয়ে জানা যায় আগামী ২০জুন হতে মোংলায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষন শুরু হতে যাচ্ছে। যেখানে মোংলা কঠোর লকডাউনের আওতায় সেখানে কিভাবে এ প্রশিক্ষণ চলবে। এছাড়া জুন মাসের মধ্যে সমস্ত বাগেরহাট তথা খুলনা অঞ্চলের শিক্ষকদের এ প্রশিক্ষণ চলবে বলে জানা যাচ্ছে।
শিক্ষাবার্তা ডট কমের এ প্রতিবেদককে আজ একাধিক শিক্ষক ফোনের মাধ্যমে জানিয়েছেন শিক্ষকদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত। এ প্রশিক্ষণটা আপাতত স্থগিত করে পরিস্থিতি অনুকুলে আসলে তখন প্রশিক্ষণের দাবী জানান তারা। এছাড়া সরকারও ইতিমধ্যে ইউনিক আইডি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখতে বলেছে।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যানবেইজ আপাতত এ প্রশিক্ষণ স্থগিত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন শিক্ষক সমাজ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
