এইমাত্র পাওয়া

ঢাকাকে ছাড়িয়ে খুলনায় একদিনে রেকর্ড শনাক্ত

নিউজ ডেস্ক।।

২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৩ জন। এটা এ বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দৈনিক আক্রান্তের হিসাবে আজ ঢাকাকেও ছাড়িয়ে গেছে খুলনা।

এর আগে খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল ১৬ জুন (বুধবার)। সেদিন ৮১৮ জনর দেহে করোনা ধরা পড়ে। তবে এই প্রথমবারের মতো বিভাগটিতে ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার (১৮ জুন) দুপুরে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.