এইমাত্র পাওয়া

কোপা আমেরিকার শনিবার ভোর ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক।।

কোপা আমেরিকায় ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। আসরে প্রথম জয়ের খোঁজে আলবিসেলেস্তেদের এবারের প্রতিপক্ষ উরুগুয়ে। শনিবার ভোর ছয়টায় শুরু হবে ম্যাচ। এর আগে রাত তিনটায় চিলির প্রতিপক্ষ বলিভিয়া।

আসরে প্রত্যাশিত শুরু পায়নি আর্জেন্টিনা। এগিয়ে গিয়েও প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। তবে, এবার হতাশা পেছনে ফেরে ঘুরে দাঁড়াতে মরিয়া মেসির দল। ইনজুরি মুক্ত পুরো আলবিসেলেস্তে শিবির। একটা জয় ফেরাতে পারে দলের আত্মবিশ্বাস তাই সতীর্থদের উজ্জীবিত রাখার চেষ্টা লিওনেল মেসির। পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে। ১৮৯ ম্যাচে ৮৭ জয়ের বিপরীতে হার ৫৭ ম্যাচে। অন্যদিকে, সম্প্রতি ফর্ম পক্ষে না থাকলেও নিষেধাজ্ঞা কাটিয়ে এডিনসন কাভানি ফেরা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। ২০১১ সালে শেষবার কোপা আমেরিকা জিতেছিলো উরুগুয়ে। কোপার ইতিহাসে উরুগুয়ের ১৫ শিরোপার বিপরীতে ১৪বার শিরোপা উৎসব করেছে আর্জেন্টিনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.