অনলাইন ডেস্ক।।
সর্দি–কাশিতে প্রায়ই ভোগেন? বিরক্ত লাগে? এই সর্দিকাশিই আপনাকে বাঁচিয়ে দিতে পারে কোভিড থেকে। বিশ্বাস হচ্ছে না? এমনটাই বলছে গবেষণা। যে ভাইরাসের কারণে সর্দিকাশি হয়, তা SARS-CoV-2 ভাইরাস থেকে রক্ষা করতে পারে। জার্নাল অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন–এ এই গবেষণা প্রকাশিত হয়েছে।
সর্দিকাশির জন্য মূলত দায়ী রাইনোভাইরাস। এই ভাইরাস শরীরে প্রবেশ করে ইন্টারফেরন–স্টিম্যুলেটেড জিনের সক্রিয়তা বাড়িয়ে দেয়। ইন্টারফেরন এক ধরনের প্রোটিন। এই প্রোটিন যুক্ত জিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এক ধরনের মলিকিউল তৈরি করে যা আগেভাগে রোগজীবাণু প্রতিরোধ করে। এই মিলিকিউল SARS-CoV-2 ভাইরাসকেও প্রতিহত করে।
তবে সবটাই নির্ভর করে সময়ের ওপর। কোভিড ভাইরাস সংক্রমণের একেবারে গোড়ার দিকে এই ইন্টারফের জিন রোগ প্রতিরোধ করতে পারে। শরীরে ভাইরাসের পরিমাণ বেড়ে গেলে তখন কিন্তু আর রোগ প্রতিরোধ করতে পারে না এই জিন। গবেষকরা এও দেখেছেন, সংক্রমণের প্রথম কয়েক দিনে শরীরে ভাইরাস বিপুল হারে বাড়তে থাকে। তার পর তৈরি হতে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
