শিক্ষাবার্তা ডেস্ক:
শতভাগ উৎসব ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ২৯ মার্চ সংবাদ সম্মেলন, ঈদ-উল- ফিতর এর দিন প্রেসক্লাবে ঈদের নামায আদায়সহ মানববন্ধন এবং ২৬ মে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলন করেছে ।
উল্লেখিত দাবির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে লিখিত আকারে স্মারকলিপির মাধ্যমে জানানো হয়েছে। বিরোধীদলীয় নেতা জি এম কাদের এমপি মহোদয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করে লিখিত আকারে বিষয়গুলো জানানো হয়েছে ।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ সচিব, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য আব্দুল কুদ্দুস এমপিসহ অসংখ্য সাংসদকে লিখিত আকারে জানানো হয়েছে এবং শতভাগ উৎসব ভাতার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানানো হয়েছে। আমরা আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাজেটে অর্থ বরাদ্দ দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং মুজিব জন্মশতবর্ষের উপহার হিসেবে আগামী ঈদ- উল-আযহা হতে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করবেন।
আগামী ৩০ জুন-২১ এর মধ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ৫ লক্ষাধিক শিক্ষককে সাথে নিয়ে আগামী ৪ জুলাই-২১ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ১০- ৫ ঘটিকা পর্যন্ত দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
