লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।
মাগুরার শ্রীপুরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
১৫জুন( মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর এই বাইসাইকেল বিতরণ করা করা হয়। আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।এ সময় আরো উপস্হিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাঃ তৌফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, ছাত্র- ছাত্রীবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে শ্রীপুর উপজেলার আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দকৃত শিক্ষা উপকরণ এবং ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ। উপজেলা পরিষদ চত্বরে শ্রীপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩০ জন আদিবাসী ছাত্রীদের মাঝে ৩০ টি বাই-সাইকেল, প্রাথমিক পর্যায়ের ৩২ জন এবং মাধ্যমিক পর্যায়ের ২২ জন আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, আদিবাসী শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারে এই উদ্দ্যোগ। বিতরন সামগ্রী আদিবাসী ছেলে ও মেয়েদের মাঝে বিতরন করা হয়, যেন তারা স্কুলে আসার অনুপ্রেরনা পায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
